আজ খুলনায় যাচ্ছেন তারেক রহমান

তারেক রহমান
  © সংগৃহীত

দুই দশকেরও বেশি সময় পর খুলনা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকালে নগরের খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে জনসমাবেশে অংশ নেবেন তিনি।

মঞ্চ তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। জনসভাস্থলে মঞ্চ নির্মাণসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সমাবেশস্থল পরিদর্শন ও তদারকি করেছেন দলের জ্যেষ্ঠ নেতারা।

এক সংবাদ সম্মেলনে তারা জানান, তারেক রহমানের সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। জনসভায় কয়েক লাখ লোক সমাগমের আশা তাদের। এই জনসভায় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলার বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।

এর আগে সবশেষ ২০০৪ সালে খুলনা সফর করেন তারেক রহমান।


এদিকে, তারেক রহমানের যশোরে আগমন ঘিরে প্রস্তুতি চলছে জোরেশোরে। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলের পক্ষ থেকেও নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।


মন্তব্য