প্রশংসায় ভাসছেন তারেক রহমান

তারেক রহমান
  © সংগৃহীত

বাংলাদেশের প্রচলিত রাজনীতিতে এমন দৃশ্য সাধারণত অতীতে দেখা যায়নি। কিন্তু সেই চিরাচরিত রেওয়াজ ভেঙ্গে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে বসুন্ধরার বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এমন আচরণে প্রত্যাশিত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন দেশের জনগন। তাই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন সম্ভাব্য প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।  

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে তারেক রহমান জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে পৌঁছান।

তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সাক্ষাৎটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।


মন্তব্য