ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় নির্ধারন
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১ PM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১ PM
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম অধিবেশন কবে বসছে তা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার বক্তব্য অনুযায়ী আগামী ১২ মার্চ অথবা এর দুয়েক দিন আগে এ অধিবেশন বসতে পারে বলে জানিয়েছেন তিনি। শনিবার রাতে গণমাধ্যমের সাথে আলাপ কালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী মাসের ১২ মার্চ অথবা এর দুয়েক দিন আগে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এই অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।’
ত্রয়োদশ জাতীয় সংসদে এরইমধ্যে সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।