বাড়ল মন্ত্রিসভার আকার
নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথ গ্রহন
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৮:০৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৬, ০৮:০৯ PM
সরকারের মন্ত্রিসভায় নতুন করে ৫ জন যুক্ত হয়েছেন। আর আগে প্রতিমন্ত্রী থাকা একজন মন্ত্রী হয়েছেন। সব মিলে আজ বঙ্গভবনে শপথ নিয়েছেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী। এদের মধ্যে চারজন মন্ত্রী আর দুজন প্রতিমন্ত্রী।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।
মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের বিএনপির সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং এর আগে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা রশিদুজ্জামান মিল্লাত।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুয়ায়ুন কবির ও গাইবান্ধার সংসদ সদস্য শামীম কায়সার লিংকন।