নতুন দায়িত্বে  জহির উদ্দিন স্বপন

স্বপন
  © সংগৃহীত

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) করার পর এবার তাকে আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব হিসেবে তাকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে জহির উদ্দিন স্বপনকে কমিটির সভাপতি করার প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।

জানা গেছে, এর আগে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন আবদুল মঈন খান। তিনি স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় কমিটির সভাপতির পদটি শূন্য হয়। পরে ওই পদে জহির উদ্দিন স্বপনকে দায়িত্ব দেওয়া হলো।

এর আগে মন্ত্রিসভা থেকে জহির উদ্দিন স্বপনকে সরিয়ে দেওয়ার ঘটনায় তার নির্বাচনি এলাকার নেতাকর্মীদের মধ্যে হতাশা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। তবে পরপর দুটি নতুন দায়িত্ব পাওয়ায় তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

এদিকে নতুন দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জহির উদ্দিন স্বপনকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।


মন্তব্য