ভিসায় নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের সতর্কতা

ভিসা
  © সংগৃহীত

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণকারী বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে গিয়ে নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড করা নিষিদ্ধ বলে জানিয়েছে দূতাবাস।

শনিবার (৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় ঢাকার মার্কিন দূতাবাস।

দূতাবাসের তথ্য অনুযায়ী, শিশুর মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ বি১/বি২ ভিজিটর ভিসার আওতায় অনুমোদিত নয়।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়—এমন কাজও এই ভিসায় করা যাবে না।

একইভাবে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পড়াশোনা এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও বি১/বি২ ভিজিটর ভিসার আওতায় অনুমোদিত নয়।

ভ্রমণকারীদের ভিসার শর্ত মেনে যুক্তরাষ্ট্রে অবস্থানের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।


মন্তব্য