বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের সতর্কতা

যুক্তরাষ্ট্র
  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকায় দেশটির দূতাবাস।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বার্তায় প্রতারণার বিষয়ে সতর্ক করে দূতাবাস এ পরামর্শ দেয়।

বার্তায় বলা হয়, মার্কিন কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে সাবধান থাকতে হবে। দূতাবাসের কর্মীরা অনলাইনে কখনোই কারও কাছে অর্থ, গিফট কার্ড বা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না।

এ ধরনের কোনো বার্তা পেলে তাতে সাড়া না দেওয়া এবং কোনো অর্থ না পাঠানোর পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।


মন্তব্য