নকআউটে গোলখরা কাটবে তো রোনালদোর?

রোনালদো
বিশ্বকাপে গোল করার পর ক্রিশ্চিয়ানো রোনালদোর উদযাপন  © সংগৃহীত

বিশ্বকাপে চলছে রাউন্ড অব ৩২-এর খেলা। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

টানা ছয়টি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন পর্তুগিজ এই সুপারস্টার। গোল করাই যার নেশা, সেই সিআরসেভেন কি না বিশ্বকাপের নকআউট পর্বে এখন পর্যন্ত কোনো গোলই করতে পারেননি। রোনালদো ভক্তদের মনে তাই একটাই প্রশ্ন, এবার কাটবে তো গোলখরা?

বিশ্বকাপের ইতিহাসে ১০টি গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার। কিন্তু ২০০২ সাল থেকে ২০২৬ বিশ্বকাপ খেলা রোনালদোর প্রতিটি গোলই গ্রুপ পর্বের ম্যাচে।

বিশ্বকাপে রোনালদোর অভিষেক হয়েছে ২০০২ সালে। সেবার একটি মাত্র গোল করেছিলেন তিনি। সেটি ছিল ইরানের বিপক্ষে। এরপরের দুই বিশ্বকাপেও কেবল একটি করে গোল দিতে পেরেছিলেন ৪১ বছর বয়সী এই ফুটবল তারকা। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ ছিল তার জন্য স্মরণীয়। স্পেনের বিপক্ষে হ্যাটট্রিকসহ সেবার করেছিলেন মোট চারটি গোল। আর গেল কাতার বিশ্বকাপে সিআর সেভেনের পা থেকে আসে মাত্র একটি গোল।

এদিকে চলমান ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলেছেন রোনালদো। প্রথম ম্যাচে গোলের দেখা না পাওয়া এই পর্তুগিজ তারকা উজবেকিস্তানের বিপক্ষে দিয়েছেন দুই গোল। অবশ্য গ্রুপ পর্বের শেষ ম্যাচেও গোলের দেখা পাননি।

আজ রাউন্ড অব ৩২-এর খেলায় লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল। আপাততদৃষ্টিতে পর্তুগিজরা এগিয়ে থাকলেও এই ম্যাচটি যে হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে, তা আর বলার উপেক্ষা রাখে না। তাই শিরোপার স্বপ্ন ধরে রাখতে হলে দলের প্রধান অস্ত্র হতে হবে রোনালদোকেই।


মন্তব্য