হারের পর আর্জেন্টিনার মারামারি

স্পেন
  © সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষের বাঁশি বাজার পর স্প্যানিশ খেলোয়াড়দের উল্লাসকে কেন্দ্র করে দুই দলের ফুটবলারদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে।

ম্যাচ শেষে স্পেনের এরিক গার্সিয়া সতীর্থদের সঙ্গে উল্লাস করছিলেন। এ সময় আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস এগিয়ে গিয়ে তার গলা চেপে ধরেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত মাঠে ছুটে আসেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ও সহকারী কোচ ওয়াল্টার সামুয়েল।

একপর্যায়ে স্পেনের গাভিও পারেদেসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পারেদেস তার জার্সি ধরে টেনে মাটিতে ফেলে দেন বলে ম্যাচ-পরবর্তী ঘটনায় দেখা যায়। এ সময় আর্জেন্টিনার থিয়াগো আলমাদাও ধাক্কাধাক্কির মধ্যে পড়ে যান।

তবে সতীর্থ ও কোচিং স্টাফের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এরপর স্পেনের খেলোয়াড়রা শিরোপা উদযাপন অব্যাহত রাখেন, আর আর্জেন্টিনার ফুটবলাররা হতাশ হয়ে মাঠের এক পাশে বসে থাকেন।

ম্যাচ-পরবর্তী এই সংঘর্ষের ঘটনায় রেফারি স্লাভকো ভিনচিক তার প্রতিবেদনে পারেদেসের আগ্রাসী আচরণের বিষয়টি উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে খেলা শেষ হওয়ার পরও পারেদেসকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।

এর আগে ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে স্পেনের পাউ কুবার্সিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। ফলে বাকি সময় ১০ জনের দল নিয়েই খেলতে হয় লিওনেল স্কালোনির শিষ্যদের।


মন্তব্য