আম্পায়ার সৈকতের পদত্যাগ

খেলা
  © ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিভুক্ত আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের পদত্যাগ অবশেষে কার্যকর হয়েছে। যদিও তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন প্রায় এক বছর আগে।

জানা গেছে, ২০২৫ সালের ২১ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালে বিসিবির চুক্তি থেকে সরে দাঁড়াতে পদত্যাগপত্র দেন সৈকত। তবে সে সময় বোর্ড তার পদত্যাগ গ্রহণ করেনি।

বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, চলতি বছরের এপ্রিলে সেই পদত্যাগ আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে। এ সময় পর্যন্ত তিনি নিয়মিত বেতন-ভাতাও পেয়েছেন।

বিসিবির আম্পায়ার্স বিভাগের এক কর্মকর্তা বিষয়টি শোনার কথা স্বীকার করলেও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেননি।

এদিকে সংশ্লিষ্ট সূত্রের দাবি, সৈকত নিজেও আর বিসিবির চুক্তিভুক্ত আম্পায়ার হিসেবে থাকতে আগ্রহী নন। তবে তিনি দেশে নিয়মিত আম্পায়ারিং চালিয়ে যেতে চান। বর্তমানে তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।


মন্তব্য