সামিটের গ্যাস জাতীয় গ্রিডে

গ্যাস
  © সংগৃহীত

সামিটের এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে এ সরবরাহ শুরু হয়।

সামিটের মুখপাত্র জানান, বর্তমানে টার্মিনাল থেকে প্রতিদিন প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ করা হচ্ছে। শনিবার (১৫ আগস্ট) রাত ২টার মধ্যে ধাপে ধাপে সরবরাহ বাড়িয়ে টার্মিনালের পূর্ণ সক্ষমতা ৫৫০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করার আশা করা হচ্ছে।

তিনি বলেন, সরবরাহ বাড়লে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ অন্যান্য গ্রাহকের জন্য গ্যাসের প্রাপ্যতা বাড়বে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরার পাশাপাশি দেশের জ্বালানি ব্যবস্থার ওপর চাপও কিছুটা কমবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান আব্দুল মান্নান বাসসকে বলেন, শুক্রবার সন্ধ্যা থেকেই সামিটের ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, ধীরে ধীরে গ্যাসের চাপ বাড়বে এবং মধ্যরাতের মধ্যে পূর্ণ সক্ষমতায় সরবরাহ পৌঁছাবে।

পেট্রোবাংলার চেয়ারম্যান আরও জানান, একই সময়ে এক্সিলারেট এনার্জির এফএসআরইউ থেকেও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে। এর ফলে সামগ্রিকভাবে গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগ আরও জোরদার হবে।


মন্তব্য