অক্টোবরের জ্বালানি তেলের দাম নির্ধারণ

জ্বালানি তেল
  © সংগৃহীত

অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেপ্টেম্বরের শেষ দিকে নির্ধারণ করা দামই আগামী মাসে বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

ফলে অক্টোবর মাসেও ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হবে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতি মাসে ভোক্তা পর্যায়ের জ্বালানি তেলের দাম সমন্বয় করে আসছে জ্বালানি বিভাগ।

এর আগে গত ২০ সেপ্টেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়। নতুন দাম ২১ সেপ্টেম্বর মধ্যরাত থেকে কার্যকর হয়।

তখন জ্বালানি বিভাগ জানিয়েছিল, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানি তেল পাচারের ঝুঁকি কমাতে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


মন্তব্য