তিশার প্রশ্ন

তিশা
  © ফাইল ছবি

ফুটবল বিশ্বকাপ ঘিরে শোবিজ অঙ্গনের তারকাদের উচ্ছ্বাস বরাবরই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। প্রিয় দলের জয়-পরাজয় নিয়ে যখন নানা মন্তব্যে সরব তারকারা, তখন ভিন্ন সুরে আলোচনায় এলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

আর্জেন্টিনার সমর্থক হলেও প্রিয় দলের সাফল্যের সঙ্গে নিজের ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তকে মিলিয়ে দেখতে নারাজ এই অভিনেত্রী। তার ভাষ্য, ফুটবল দলের জয়-পরাজয়ের সঙ্গে বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে জড়িয়ে দেখার কোনো কারণ নেই।

তানজিন তিশার কথায়, ‘এখন মানুষ আমাকে বলতে পারে আমি আর্জেন্টিনা, আর্জেন্টিনা জিতে গেছে। ইভেন আমি জার্সি পরে কোনো ছবিও দেয়নি। আমি অজস্রবার বলেছি আমি আর্জেন্টিনা কারণ আমার বাবা আর্জেন্টিনা ছিল তাই আমি আর্জেন্টিনা।’

বিশ্বকাপের মতো বড় আসরে প্রিয় দল চ্যাম্পিয়ন হলে অনেক তারকাই বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেন। সেই প্রসঙ্গ টেনে তিশাকে প্রশ্ন করা হয়, আর্জেন্টিনা শিরোপা জিতলে তিনি কি বিয়ে করবেন?

প্রশ্নটি শুনে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক?’

উল্লেখ্য, সম্প্রতি অভিনেত্রী পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।’ তার সেই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় তানজিন তিশার কাছেও একই ধরনের প্রশ্ন করা হলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, ফুটবল আর ব্যক্তিগত জীবন দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।


মন্তব্য