নতুন খবর দিলেন সাবা

সোহানা
  © ফেসবুক

নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে দীর্ঘ ১০ বছরের দাম্পত্যজীবন ছিল অভিনেত্রী সোহানা সাবার। সেই সম্পর্ক ভেঙেছে বেশ কয়েক বছর আগে। এরপর একমাত্র সন্তানকে নিয়ে নিজের মতো করে জীবন সাজিয়েছেন এই অভিনেত্রী।

তবে এবার সেই জীবনে নতুন অধ্যায় যুক্ত হওয়ার ইঙ্গিত দিয়েছেন সোহানা সাবা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাম্প্রতিক একটি বার্তাকে ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

অভিনেত্রীর এই পোস্টের পর থেকেই নতুন করে আলোচনা শুরু হয়েছে তার জীবনে কি সত্যিই নতুন কোনো পরিবর্তন আসতে যাচ্ছে? যদিও বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানাননি সোহানা সাবা।

ব্যক্তিজীবন নিয়ে বরাবরই কিছুটা সংযত থাকা এই অভিনেত্রীর নতুন ইঙ্গিত তাই ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এবার সে জীবনে নতুন অধ্যায় যোগ হওয়ার খবর দিলেন অভিনেত্রী। জানালেন, তিনি বিয়ে করেছেন। জানালেন, তিনি বিয়ে করেছেন।

তবে সম্প্রতি নয়, দেড় বছর আগেই হয়েছে সোহানা সাবার বিয়ে। পাত্রের নাম ফয়সয়াল। তিনি একজন ব্যবসায়ী। গণমাধ্যমকে সাবা জানান, পাঁচ বছর প্রেমের পর তারা বিয়ে করেছিলেন। তবে বিয়ের দিন-তারিখ প্রকাশ করেননি।

সাবা জানান, স্বামী-সন্তান নিয়ে এখন তার সময় ভালো যাচ্ছে। তার ছেলেও বেশ খুশি। বিয়ের বিষয়টি সেও ইতিবাচকভাবে নিয়েছে।

ফয়সালের প্রতি আগেই আকৃষ্ট হয়েছেন সাবা। কিন্তু বুঝতে দেননি। যখন ফয়সাল ভালোবাসার প্রস্তাব দিয়েছিলেন, তখন আর দ্বিধা না রেখে ‘হ্যাঁ’ বলে দেন অভিনেত্রী। তার ভাষ্য, ‘মনে হয়েছিল, এই মানুষটার জন্যই অপেক্ষা করেছি এত দিন।’

প্রসঙ্গত, সোহানা সাবা একময় অভিনয়ের নিয়মিত মুখ ছিলেন। সিনেমায়ও নিজের অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন। ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’র মতো সিনেমা করেছেন। ২০০৬ সালে ‘আয়না’ ও ‘খেলাঘর’ সিনেমা দুটির মাধ্যমে বড় পর্দায় আসেন তিনি। অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সিনেমায়ও। তবে অনেক দিন ধরেই সোহানা সাবাকে অভিনয়ে সেভাবে পাওয়া যাচ্ছে না।


মন্তব্য