রহস্য স্পর্শিয়ার

স্পর্শিয়া
  © সংগৃহীত

পরী কি শুধু রূপকথার গল্পেই থাকে, নাকি বাস্তবেও আমাদের আশপাশে ঘুরে বেড়ায়? এমনই এক রহস্যময় প্রশ্ন সামনে রেখে নতুন নাটক ‘লালপরী’ নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

জোবায়ের আবীর পিয়ালের পরিচালনায় নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন স্পর্শিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটির রহস্যময় অফিসিয়াল পোস্টার প্রকাশ করেন তিনি। পোস্টার প্রকাশের পর থেকেই ‘লালপরী’ নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

পোস্টারে পরীর মতো এক আবহ এবং স্পর্শিয়ার রহস্যময় উপস্থিতি নজর কেড়েছে। পোস্টারটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘পরী কি শুধু রূপকথাতেই থাকে? নাকি বাস্তবেও তারা ঘুরে বেড়ায় আমাদের আশেপাশেই?’ তার এই প্রশ্ন নাটকটির গল্প নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

তবে নাটকটি নিয়ে তৈরি হওয়া নানা জল্পনার মধ্যে একটি বিষয় স্পষ্ট করেছেন স্পর্শিয়া। তিনি জানান, ‘লালপরী’ কোনো সিনেমা বা ওয়েব ফিল্ম নয়, এটি একটি নাটক। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ফররুখ আহমেদ রেহান।

নাটকের গল্প সম্পর্কে এখনই বিস্তারিত জানাতে রাজি নন স্পর্শিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, গল্প নিয়ে এখনই কিছু বলা যাবে না। মাত্র ‘ফাস্ট লুক’ প্রকাশ করা হয়েছে। ট্রেলার প্রকাশের পর গল্প সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে।

ফাস্ট লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্পর্শিয়ার নতুন চরিত্র ও নাটকটির আবহ নিয়ে প্রশংসা করছেন দর্শক-অনুরাগীরা। তবে ‘লালপরী’র গল্পের মূল চমক জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে ট্রেলার প্রকাশ পর্যন্ত।


মন্তব্য