আগের কী মিস করছেন কেয়া পায়েল?
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ PM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ PM
তারকার চেহারার ছোট কোনো বৈশিষ্ট্যও কখনো কখনো ভক্তদের আগ্রহের কারণ হয়ে ওঠে। এবার ঠোঁটের নিচের তিল নিয়ে আলোচনায় এলেন ছোটপর্দার অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি এক উদ্বোধনী অনুষ্ঠানে এই তিল নিয়ে প্রশ্ন করা হলে বিষয়টি নিয়ে নিজের কথা জানান তিনি।
অনুষ্ঠানে কেয়া পায়েলের ঠোঁটের নিচের তিলটি আগে থেকেই ছিল, নাকি সম্প্রতি নতুন করে করা হয়েছে—এমন প্রশ্ন ওঠে। জবাবে অভিনেত্রী জানান, সেখানে আগে একটি তিল ছিল, যা তিনি একসময় সরিয়ে ফেলেছিলেন।
কেয়া পায়েল বলেন, ‘এখানে আমার আগেও তিল ছিল, যেটাকে আমি রিমুভ করে ফেলেছিলাম। এখন মনে হচ্ছে, আমি আমার আগের তিলটাকে মিস করছি। এই জন্য আমি আবার একটু দিয়েছি।’
অর্থাৎ, পুরোনো তিলটি সরিয়ে ফেলার পর সেটিকে আবার পছন্দ হওয়ায় একই জায়গায় তিলের আবহ ফিরিয়ে এনেছেন অভিনেত্রী। তাঁর এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যেও নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।