বোল্ড লুকে আলিয়া

আলিয়া
  © সংগৃহীত

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর নতুন লুক প্রকাশ পেয়েছে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত রোমান্টিক থ্রিলারধর্মী এ সিনেমায় আলিয়ার সঙ্গে অভিনয় করেছেন রণবীর কাপুর।

সম্প্রতি সিনেমাটির নতুন পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। এতে রেট্রো ক্যাবারে অবতারে দেখা গেছে আলিয়া ভাটকে। চেয়ারে বসা অভিনেত্রীর পরনে ছিল স্লিট স্কার্ট ও মাথায় বিশেষ ধরনের হেডপিস। রাজকীয় সাজ, ভঙ্গি ও চোখের অভিব্যক্তিতে ফুটে উঠেছে ভিন্নধর্মী এক রেট্রো আবহ।

পোস্টারটি প্রকাশ করে নির্মাতারা ক্যাপশনে লিখেছেন, ‘আগ ভি, দিলো কি জান ভি!’ অর্থাৎ ‘আগুনও বটে, আবার হৃদয়ের স্পন্দনও’।

‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাটি প্রচলিত পিরিয়ড ড্রামার গণ্ডি পেরিয়ে বর্তমান সময়ের প্রেক্ষাপটে নির্মাণ করছেন সঞ্জয় লীলা বানসালি। বানসালির সঙ্গে এটি আলিয়া ভাটের দ্বিতীয় কাজ। এর আগে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছেন।

অন্যদিকে, ‘ব্রহ্মাস্ত্র’-এর পর আবারও বাস্তব জীবনের স্বামী রণবীর কাপুরের সঙ্গে পর্দায় জুটি বেঁধেছেন আলিয়া। এর আগে সিনেমাটি থেকে রণবীরের ফার্স্ট লুকও প্রকাশ করা হয়েছে। প্রধান অভিনয়শিল্পীদের লুক প্রকাশের মধ্য দিয়ে ছবিটির প্রচার কার্যক্রম এগিয়ে নিচ্ছেন নির্মাতারা।

‘লাভ অ্যান্ড ওয়ার’ আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।


মন্তব্য