গাজাবাসীর জন্য আত্মত্যাগে সম্মত হামাস

গাজা
  © ফাইল ছবি

গাজার যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি পরিচালনায় যুক্ত সংগঠন বোর্ড অব পিস দাবি করেছে, হামাস আনুষ্ঠানিকভাবে তাদের সব অস্ত্র সমর্পণে সম্মতি দিয়েছে। সংগঠনটি এ ঘটনাকে শান্তি প্রতিষ্ঠার পথে একটি ‘ঐতিহাসিক অগ্রগতি’ হিসেবে বর্ণনা করেছে।

শুক্রবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে বোর্ড অব পিস জানায়, হামাস প্রথমবারের মতো নির্দিষ্ট একটি পরিকল্পনার আওতায় অস্ত্র সমর্পণের প্রতিশ্রুতি দিয়েছে। তাদের দাবি, অস্ত্র হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে।

সংগঠনটি আরও জানায়, গাজায় নতুন প্রশাসন গঠন, নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিন্যাস, মানবিক সহায়তা, পুনর্গঠন কার্যক্রম এবং অর্থনীতি পুনরুদ্ধার নিয়ে গত কয়েক মাস ধরে বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা চলছিল। তাদের ভাষ্য অনুযায়ী, এই প্রক্রিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা এবং জাতিসংঘের ২৮০৩ নম্বর প্রস্তাবের আলোকে এগিয়েছে।

বোর্ড অব পিসের দাবি, হামাসের এই সম্মতির মাধ্যমে দীর্ঘদিনের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

সূত্র: আল জাজিরা


মন্তব্য