যুক্তরাষ্ট্রে আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

যুক্তরাষ্ট্র
  © বাংলাকণ্ঠ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) বাদ মাগরিব নিউইয়র্কের জ্যাকসন হাইটস জামে মসজিদে আব্দুল মতিন স্মৃতি সংসদ-যুক্তরাষ্ট্র-এর উদ্যোগে এ মৃত্যুবার্ষিকী পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ-এর সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মোতাহার হোসেন বক্তব্যে বলেন, স্বাধীনতার মহান ঘোষক ও আধুনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির শুরু থেকেই মরহুম আব্দুল মতিন চৌধুরী সক্রিয়ভাবে দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন।

সভাপতির বক্তব্যে আব্দুল মতিন স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্র-এর সভাপতি মো. বাচ্চু মিয়া মরহুম আব্দুল মতিন চৌধুরীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে নিজেকে নিবেদিত করেছিলেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি আজীবন নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সকলের কাছে বিশেষ দোয়ার আবেদন জানান।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন জ্যাকসন হাইটস জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সাদেক। মুনাজাতে মরহুম আব্দুল মতিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত ও দোয়া পরিচালনা করা হয়।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্মানিত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণে তাদের অব্যাহত অবদান রাখার তাওফিক কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন আব্দুল মতিন স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্র-এর সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান হোসাইন, জাতীয়তাবাদী ফোরামের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ড. নুরুল আমিন পলাশ, নাসিম আহমেদ, মাওলানা ওমর ফারুক, ফারুক হোসেন মজুমদার, শেখ ইউসুফ আলী, হাবিবুর রহমান, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, মো. এ. মান্নান জেরিন, মাহবুবুর রহমান চেয়ারম্যান, মো. মোহাম্মদ সেলিম, মুনসুর আলী, নজরুল ইসলাম, হারুন-উর-রশিদ, জাকির হোসেন, জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার শাহজাহানসহ বিপুল সংখ্যক মুসল্লি।

দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্র বিএনপির অসুস্থ নেতা সোহরাব হোসেন, নাসির উদ্দিন, মোহাম্মদ খলকুর রহমান ও এটিএম হেলালুর রহমানের সুস্থতা কামনা করেও বিশেষ মোনাজাত করা হয়।


মন্তব্য