জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
- বাংলাকন্ঠ ডেস্ক
- প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৯:৫৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৬, ০৯:৫৫ PM
ক্ষমতাসীন বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর ১৮০ দিনের কার্যক্রমের মূল্যায়ন তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল।
রবিবার (২৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, দলের পলিসি ও রিসার্চবিষয়ক উপকমিটির উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ১৮০ দিনে বিভিন্ন ক্ষেত্রে সরকারের কার্যক্রম, ব্যর্থতা এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারের ভূমিকা নিয়ে দলের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরা হবে।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ডের রাজনৈতিক ও নীতিগত মূল্যায়ন উপস্থাপন করা হবে।