পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

নোবেল
  © সংগৃহীত

আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে গুরুত্বপূর্ণ অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করার স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) নোবেল কমিটি জানায়, ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে তার গুরুত্বপূর্ণ অবদান এবং জ্যোতির্পদার্থবৈজ্ঞানিক উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারের’ জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়। মস্তিষ্কের কার্যক্রম বোঝার ক্ষেত্রে আলো ব্যবহার করে স্নায়ুকোষ নিয়ন্ত্রণের প্রযুক্তি উদ্ভাবনে অবদানের জন্য তিন বিজ্ঞানী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পান।

চলতি সপ্তাহে বুধবার রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। বৃহস্পতিবার সাহিত্যে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণার পর আগামী সোমবার অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার ঘোষণা করা হবে।

এ বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান। পুরস্কার একজন ব্যক্তি, ছোট কোনো দল বা প্রতিষ্ঠান- যে কোনোভাবে পেলেও অর্থমূল্য একই থাকবে।

এর আগে ২০২৫ সালে ‘কোয়ান্টাম টানেলিং’ নিয়ে গবেষণার জন্য তিন বিজ্ঞানী পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাদের গবেষণা এমআরআই প্রযুক্তিতে অত্যন্ত সংবেদনশীল পরিমাপের সুযোগ তৈরি করে এবং উন্নত মোবাইল ফোন ও দ্রুতগতির কম্পিউটার প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে।


মন্তব্য