কেন লজ্জায় পড়তে হবে নায়লাকে?
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ PM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ PM
এমনিতেই লজ্জা কম বলে ক্রিটিক মহলে সমালোচনা রয়েছে জনপ্রিয় মডেল নায়লা নাঈমের বিরুদ্ধে। তবে এসব কথায় খুব একটা কান দেন না এই মডেল। তিনিও লজ্জা পেয়ে থাকেন। সম্প্রতি এমনই তথ্য জানালেন নায়লা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে এমন কথা বলেন তিনি।
পাস্টে নায়লা বলেন, “বিলাই কুত্তা নিয়া ছোট ভাইয়ের সাথে তার বাসায় দৌড়াদৌড়ি করলাম দুইদিন... গিয়ে যদি জানতে পারি তার বড় ভাই আমার ক্রাশ গত ৬/৭ বছর ধরে...
আরো যদি দেখতে পাই ফেসবুক মেসেঞ্জারে গত তিন বছর ধরে নিয়মিত তার হাই হ্যালো ভালোবাসার খিরিস্তি লেখা...
মানে কি একটা অবস্থা... আর কি কি লেভেলে এমব্রাসড হইতে হবে আমাকে!”
পোস্টের কমেন্টে অনেকেই মডেলের ওপর উল্টো ক্রাশ খেয়েছে এমন অভিব্যক্তি জানিয়েছেন।
এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, মনে মনে সবারই ক্রাশ আপনি, এদেরকে মনে মনেই সামলাতে হয়। আরেকজন লেখেন, আপনারে না দেখলে তো রাতে ঘুম ই হয় না।
আরেকজন পরামর্শ দিয়ে বলেন, বড় ভাইকে তো আর পাইবেন না ছোট ভাই টাকেই জড়াইয়া ধইরা বড়ডা কল্পনা করতে পারেন।
আরেকজন লজ্জিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন। তিনি লেখেন, এত লজ্জিত হওয়ার কি আছে? সেলিব্রিটিদের সাথে এমনটা না হওয়ায় বরং লজ্জার।