ইহুদি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ১২ দেশ
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ PM
যুক্তরাজ্যের পর পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোর ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে আরও ১১টি দেশ। দেশগুলো হলো—ফ্রান্স, কানাডা, নরওয়ে, ডেনমার্ক, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন, সুইডেন, আইসল্যান্ড, আয়ারল্যান্ড ও ফিনল্যান্ড।
ফিলিস্তিন-ইসরায়েল সংকটের সমাধানে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন এবং পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রামগুলোতে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের সাম্প্রতিক হামলা ও নিপীড়নের প্রতিবাদে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সম্প্রতি পশ্চিম তীরের ইহুদি বসতিস্থাপনকারীদের লক্ষ্য করে বাণিজ্য নিষেধাজ্ঞার ঘোষণা দেয় যুক্তরাজ্য। মঙ্গলবার থেকে তা কার্যকরও করেছে দেশটির সরকার।
মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়টি জানান দেশটির অর্থমন্ত্রী এড মিলিব্যান্ড।
এরপর একই দিন পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোকে লক্ষ্য করে অনুরূপ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় ওই ১১ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ফলে যুক্তরাজ্যসহ মোট ১২টি দেশ পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোর বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞার ঘোষণা দিল।
এ সংক্রান্ত এক যৌথ বিবৃতিতে ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, “(আল-আকসা অঞ্চলে) দ্বি-রাষ্ট্র সমাধান একটি বৈশ্বিক দাবি, কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে ইসরালের সরকার নিয়মিত এই সমাধানকে পাশ কাটানোর চেষ্টা করছে এবং সম্প্রতি সময়ে পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণের হার এবং এবং ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংস আচরণের উল্লম্ফন ঘটায় পশ্চিম তীরের আইন-শৃঙ্ক্ষলা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে।”
উল্লেখ্য, কয়েক দশক স্থগিত রাখার পর সম্প্রতি ফের ই-ওয়ান বসতিস্থাপন পরিকল্পনাকে পুনরুজ্জীবিত করেছে ইসরায়েল। এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে একদিকে পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণ অংশকে বিচ্ছিন্ন করা যাবে, অন্যদিকে নতুন ১ হাজার ২০০টি হাউজিং ইউনিট তৈরি করাও সম্ভব হবে।
ইসরায়েরের ই-ওয়ান প্রকল্প পুনরুজ্জীবিত করার চূড়ান্ত সিদ্ধান্তের পরেই পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোর ওপর বাণিজ্যি নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেয় যুক্তরাজ্য। মঙ্গলবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, “পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা জাতিগত নিধনে নেমেছে এবং ইসরায়েলি সরকার সবকিছু দেখে-শুনেও নীরব আছে। এই পরিস্থিতিতে আমরা যদি পশ্চিম তীরের ইহুদি বসতি স্থাপনকারীদের কাছ থেকে পণ্য কিনি, কিংবা তাদের বাণিজ্যিক সুবিধা প্রধান করি— যুক্তরাজ্যের জনগণ তা মেনে নেবে বলে সরকার মনে করে না।”
উল্লেখ্য, স্পেন এবং আয়ারল্যান্ডও ইতোমধ্যে নিষেধাজ্ঞা কার্যকর করেছে বলে জানিয়েছে এএফপি। আর ফ্রান্স নিজে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশও যেন এই পথ অবলম্বন করে, সেজন্য কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
সূত্র: এএফপি